অন্ধের মতো আমি রই
-শাহীনুর ইসলাম
অন্ধকারে বন্ধ দ্বারে অন্ধের মতো আমি রই
মনের ছন্দে বনের গন্ধে আনন্দের তুমি কই
তুমি কই, তুমি কই মনোভূমি থৈ থৈ।।
চোখের তারায় বুকের ধারায় তোমার মন্ত্রী এসে দাঁড়ায়
তোমার জন্য আমার সৈন্য একে একে মাথা খোঁয়ায়।
আমি সই, সবই সই— দাবার জমি পতিত ঐ।।
তুমি কই, তুমি কই মনোভূমি থৈ থৈ।
আলো এড়ায় কালো বেড়ায় আমার ঘরের দোরগোড়ায়
তোমার ঘোড়া করে তাড়া আঁধারেও পা বাড়ায়।
হৈ-চৈ পড়ে ঐ—আলোর সঙ্গী আমি নই।।
তুমি কই, তুমি কই মনোভূমি থৈ থৈ।।
Copyright © 2018 by the lyricist







Be the first to comment