ভবের এই বাজারে
-শাহীনুর ইসলাম
ভবের এই বাজারে
সওদা করে হাজারে
পেলাম না তো মনের মানুষ
এ কেমন সাজা রে।
ভবের এই বাজারে।।
কে যে বসে মেঘের পারে
বৃষ্টি নামায় বাহারে
দেখে না সে বাড়ির ধারে
পুড়ে মন ভাজা রে।।
ভবের এই বাজারে
সওদা করে হাজারে
পেলাম না তো মনের মানুষ
এ কেমন সাজা রে।
ভবের এই বাজারে।
বৃথাই গেলো সাধন আমার
জগতের সকল কারবার
বৃথাই গেলো সাধন আমার।
শূন্য হাত বুকে গুঁজে
থাকি পড়ে মুখ বুজে
চোখে দেখি আঁধার সাঁঝে
খোলা মরণ দরজা রে।।
ভবের এই বাজারে
সওদা করে হাজারে
পেলাম না তো মনের মানুষ
এ কেমন সাজা রে।
ভবের এই বাজারে।
Copyright © 2017 by the lyricist







Be the first to comment