তুমি হৃদয় বোঝো না
-শাহীনুর ইসলাম
তুমি হৃদয় বোঝো না,
আমার মন বোঝো না।
তোমার জন্য কাঁদে আকাশ,
কাঁদে বাতাস, ঝরে জোছনা।।
তুমি হৃদয় বোঝো না,
আমার মন বোঝো না।
তুমি এলে জোয়ার জাগে
মেঘের মতো মন লাগে।
হৃদয় যেন খুঁজে পায় সাধের মোহনা।।
তুমি হৃদয় বোঝো না,
আমার মন বোঝো না।
তোমার আশায় আমার নয়ন
বানে যেন ভাসায় ভুবন।
যখন তুমি উদাসী বনেরই ময়না।।
তুমি হৃদয় বোঝো না,
আমার মন বোঝো না
তোমার জন্য কাঁদে আকাশ,
কাঁদে বাতাস, ঝরে জোছনা।।
তুমি হৃদয় বোঝো না,
আমার মন বোঝো না।
Copyright © 2017 by the lyricist







Be the first to comment