তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ
-শাহীনুর ইসলাম
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ সারা রাত, সারা রাত
পাহাড়ের বুক বেয়ে নেমেছি আমি জলপ্রপাত।।
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ।
ঘিরে তোমার পরিধি মেঘ যদি নিরবধি
ঢেকে রাখে রোদ্দুর সকাল অবধি
অনুভবে তদ্দূর পলাতক রোদ্দুর
থাকবে দুচোখে মেখে হাওয়া মেদুর।
ধীর পায়ে চলবো আমি তুলে অপেক্ষার দু’হাত।।
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ সারা রাত, সারা রাত
পাহাড়ের বুক বেয়ে নেমেছি আমি জলপ্রপাত।।
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ।
গিরি প্রান্তর বেয়ে মরু-অন্তর ছুঁয়ে
জলের ঋণে যদি পড়ি নুয়ে
কলকল করা জল বুঝবে কোলাহল
মৌনতার মোড়কে নিশিদিনের চলাচল।
জলের বুকে চাইবো তখনও জোছনার আঘাত।।
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ সারা রাত, সারা রাত
পাহাড়ের বুক বেয়ে নেমেছি আমি জলপ্রপাত।।
তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ।
Copyright © 2017 by the lyricist

Be the first to comment