মাধবী আকাশের চাঁদ
-শাহীনুর ইসলাম
মাধবী আকাশের চাঁদ ঘুচায় নিশির অবসাদ
এমন সময় তুমি এসে মেটাও আমার মনের সাধ।।
মাধবী আকাশের চাঁদ।
জলের স্বপনে ঘুমায় মেঘ
উছলে পড়ে জোছনার আবেগ
সাগরের চোখে জোয়ার ভাসে—জাগে প্রেম নিখাদ।।
মাধবী আকাশের চাঁদ ঘুচায় নিশির অবসাদ
এমন সময় তুমি এসে মেটাও আমার মনের সাধ।।
মাধবী আকাশের চাঁদ।
বাঁশরী কাঁদে ঐ দূর পারে
মধুর করে বাতাস তারে
এমন সময় দূর পাশে গোণে না কেউ মনের প্রমাদ।।
মাধবী আকাশের চাঁদ ঘুচায় নিশির অবসাদ
এমন সময় তুমি এসে মেটাও আমার মনের সাধ।।
মাধবী আকাশের চাঁদ।
Copyright © 2017 by the lyricist






Be the first to comment