আমার সরে গেছে দিন
-শাহীনুর ইসলাম
আমার সরে গেছে দিন আলোকবর্ষ দূরে
রেখে গেছে থুরথুরে নীলাভ স্মৃতি
নৈঃশব্দের হৃদয়-সরোবরে।।
সন্ধ্যার মতো দিয়ে হামাগুড়ি
কথার পদ্ম হয়ে গেছে চুরি
চেয়ে আছে তারার মতো পাতাগুলি
সহস্র বছরের নিষ্ঠা ভরে।।
আমার সরে গেছে দিন আলোকবর্ষ দূরে।
অমানিশা খেয়ে গেছে জলের জোছনা
দিগন্তের পারে তাই সব মূর্ছনা
থেকে গেছে ছায়ার মতো আঁধারের ভূত
সরোবরের হৃদয়কে অশান্ত করে।।
আমার সরে গেছে দিন আলোকবর্ষ দূরে।
Copyright © 2017 by the lyricist







Be the first to comment