নিজের ভুল শুধরে মেঘ
-শাহীনুর ইসলাম
নিজের ভুল শুধরে মেঘ ভাসে যখন আকাশে
ধরায় তখন দারুণ খরা হাহাকার বাতাসে।।
কতটুকু বৃষ্টি ঝরাবে বলো মেঘ তুমি
ভেজাবে তৃষ্ণার কতটুকু মরুভূমি
শ্রাবণ তোমার পাবে কোথায় এ বোশেখ মাসে।।
নিজের ভুল শুধরে মেঘ ভাসে যখন আকাশে
ধরায় তখন দারুণ খরা হাহাকার বাতাসে।
অসময়ে জ্বলে যদি সময়ের হাজার শিখা
অযাচিত আলোয় তবে যায় না চোখে দেখা।
সামনে থাকে গোলকধাঁধাঁ, আঁধার আশেপাশে।।
নিজের ভুল শুধরে মেঘ ভাসে যখন আকাশে
ধরায় তখন দারুণ খরা হাহাকার বাতাসে।
copyright © 2017 by the lyricist







Be the first to comment