রাত্রি যখন নিঝুম তখন
-শাহীনুর ইসলাম
রাত্রি যখন নিঝুম তখন আসে যে স্মরণ।
তোমার তনুর জোছনায় আমার অবগাহন॥
তোমার চোখের সাগর মাঝে
আমি ডুব দিয়েছি কত যে।
সে সব এখন স্মৃতির জ্বালা আগুনের দহন॥
রাত্রি যখন নিঝুম তখন আসে যে স্মরণ।
তোমার তনুর জোছনায় আমার অবগাহন॥
বাজে আমার অবকাশে
হারানো সুর কানের পাশে।
তবু তারে গাইতে গেলে হয় ছন্দপতন॥
রাত্রি যখন নিঝুম তখন আসে যে স্মরণ।
তোমার তনুর জোছনায় আমার অবগাহন॥
Copyright © 2017 by the lyricist





Be the first to comment