এমন মধুর রাত
-শাহীনুর ইসলাম
এমন মধুর রাত হাতে রাখো হাত
চোখে চোখ রাখো, ভোলো পৃথিবীর জাত।
এমন মধুর রাত।।
কবিতায় খোঁজো সুর কণ্ঠে তোলো গান
লুকানো ছন্দের দোলে নেচে উঠুক প্রাণ।
গত জনমের আঘাত আনুক নতুন প্রভাত।।
এমন মধুর রাত হাতে রাখো হাত
চোখে চোখ রাখো, ভোলো পৃথিবীর জাত।
এমন মধুর রাত।।
রাতের গায়ে ঢেউ তুলে যাক বাতাস
হেনার সুরভিতে ভরে যাক আকাশ।
চাঁদের ঈশারাতে বয়ে যাক জলপ্রপাত।।
এমন মধুর রাত হাতে রাখো হাত
চোখে চোখ রাখো, ভোলো পৃথিবীর জাত।
এমন মধুর রাত।।
Copyright © 2017 by the lyricist







Be the first to comment