মেঘ আমার ভাল লাগার নির্জনতার ঢল
-শাহীনুর ইসলাম
মেঘ আমার ভালো লাগার নির্জনতার ঢল
আকাশ নীলে গোপন করে এক সমুদ্র জল
কাঁপন লাগায় স্বপন ডগায়, জাগায় কোলাহল।।
মেঘ আমার ভালো লাগার নির্জনতার ঢল।
নদী আমার ঘুমের গন্ধ
যোগায় জাগরণের ছন্দ
সুরের মতো অবিরত (করে) নিত্য চলাচল।।
মেঘ আমার ভালো লাগার নির্জনতার ঢল।
বাতাস আমার নিখিল নিঃশ্বাস
ফেলে যায় জানলার এপাশ
বাজায় সেতার নীরবতার—কে তার জানে ছল।।
মেঘ আমার ভালো লাগার নির্জনতার ঢল।
আকাশ নীলে গোপন করে এক সমুদ্র জল
কাঁপন লাগায় স্বপন ডগায়, জাগায় কোলাহল।।
copyright © 2017 by the lyricist







Be the first to comment