সকাল আমায় ডেকে বলে
-শাহীনুর ইসলাম
সকাল আমায় ডেকে বলে—সন্ধ্যা তোর সন্নিকটে
যা করার নে করে নে, সময় নেই আর জীবন-পটে।।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
অন্ধকারের কারা থেকে বিজয় লভে
আর কী জয় রেখে যাবি রঙিলা ভবে।
জন্ম জয়ের আলোর মতো ঝিলিক দে রে রটে।।
সকাল আমায় ডেকে বলে—সন্ধ্যা তোর সন্নিকটে
যা করার নে করে নে, সময় নেই আর জীবন-পটে।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
কত প্রাণে কত গান সুখে দুখে বাজে
তোর সুর মিললো না তো বিশ্বপ্রাণ মাঝে।
অন্তরে ধরে সুর ঢেউ লাগা বিশ্ব-তটে।।
সকাল আমায় ডেকে বলে—সন্ধ্যা তোর সন্নিকটে
যা করার নে করে নে, সময় নেই আর জীবন-পটে।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
copyright © 2016 by the lyricist

Be the first to comment