নিশীথ রাতের সাঁকো বেয়ে
-শাহীনুর ইসলাম
নিশীথ রাতের সাঁকো বেয়ে
দিগন্তের নীল স্বপ্ন ছুঁয়ে
এসো তুমি মোর ভালো লাগা প্রহর
তোমায় আমি দেবো সাগর, ইমন লহরী-নহর।
এসো তুমি মোর অন্তর খরা-কাতর।।
ফাগুনের আগুন মেখে
আঁধারের বাঁকে বাঁকে
জ্বলো তুমি মোর ভালবাসার ঘোর।
তোমায় আমি দেবো বিভোর, মেদুর অম্বর ভোর।
এসো তুমি মোর বাঁধি বাহুডোর।
এসো তুমি মোর ভালো লাগা প্রহর।
জীবনের পোড়োজমি
শ্রাবণসুধায় যাও গো চুমি’
খোলো তুমি মোর সুখ স্নানের দোর।
তোমায় আমি দেবো জহর, তিলোত্তমা শহর।
এসো তুমি মোর,অধরভরা আদর।
এসো তুমি মোর ভালো লাগা প্রহর।
তোমায় আমি দেবো সাগর, ইমন লহরী-নহর।
এসো তুমি মোর ভালো লাগা প্রহর।
copyright © 2017 by the lyricist







Be the first to comment