সে
-শাহীনুর ইসলাম
আমায় সে ডেকেছিল কাছে
যেখানে হৃদয় আকাশ নিয়ে বাঁচে,
শব্দের কুহু টুকরো-বহু জল ঠোকে কাচে।।
তুলে হাত ভুলে রাত বলেছিল—কথা নয়
শব্দের আড়ালে তুমি এসে দাঁড়ালে হৃদয়ের কথা হয়
হয়, হয়, হয় সন্ধ্যার ধাঁচে
হয়, হয়, হয় অন্ধকার ছাঁচে।।
খুলে চোখ গিলে ঢোক গেয়েছিল অনাবিল
মোমের মতো করে জোছনার গলন ধরে ডুবেছিল বিল
বিল, ঝিল, বিল, চিলে খাওয়া মাছে
চিল নীল নীল গাছে গাছে।।
Copyright © 2018 by the lyricist






Be the first to comment