চুপি চুপি কখন এসে
-শাহীনুর ইসলাম
চুপি চুপি কখন এসে
আমায় গেলে ভালবেসে
যেন তাই আকাশ জুড়ে
চাঁদ তারা ওঠে হেসে॥
মরু-প্রাণ নতুন করে
লতিয়ে ওঠে থরে থরে।
আসে মেঘ জলে ভরে
পূবের হাওয়ায় ভেসে ভেসে॥
চুপি চুপি কখন এসে
আমায় গেলে ভালবেসে।
সুখে প্রাণ নাচে আমার
নয়ন মেলে দেখে আবার।
ভিন্ন রূপ একই ধরার
সেজে আছে রঙিন বেশে॥
চুপি চুপি কখন এসে
আমায় গেলে ভালবেসে।
Copyright © 2016 by the lyricist







Be the first to comment