পাহাড়ের পাহাড়ায় স্বপ্নের মহড়ায়
-শাহীনুর ইসলাম
পাহাড়ের পাহাড়ায় স্বপ্নের মহড়ায়
গোধূলির আকাশ রাঙলো
তাই দেখে বুনোহাস গান গেয়ে চারপাশ
মন আমার মুখর করলো।।
আ আ আ আ আ
তারাগুলো সারা রাত খুলে রেখে আঁখিপাত
চোখে সে স্বপন মাখলো
শুকতারা দাঁড় বেয়ে আলোকের তরী নিয়ে
ভোরের তীরে ফিরলো।।
পাহাড়ের পাহাড়ায় স্বপ্নের মহড়ায়
গোধূলির আকাশ রাঙলো
তাই দেখে বুনোহাস গান গেয়ে চারপাশ
মন আমার মুখর করলো।।
আ আ আ আ আ
সকালের সূর্য বাজিয়ে তূর্য
সে খবর বিলিয়ে দিলো
পৃথিবীর সব প্রাণ ফুল ফোটার গান
বিমূঢ় বিস্ময়ে শুনলো।।
পাহাড়ের পাহাড়ায় স্বপ্নের মহড়ায়
গোধূলির আকাশ রাঙলো
তাই দেখে বুনোহাস গান গেয়ে চারপাশ
মন আমার মুখর করলো।।
আ আ আ আ আ
copyright © 2017 by the lyricist







Be the first to comment